1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের শাহাদাত বার্ষিকী পালিত বিগত ১৭ বছর আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরা ভোট দিতে পারেননি-এরশাদ উল্লাহ সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন,

বোয়ালখালীতে বৌদ্ধ নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা ও কঠিন চীবর দান সুচারুভাবে সম্পন্ন করতে চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যেগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা।
সাংবাদিক অধীর বড়ুয়ার সঞ্চালনায় সন্মানিত অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর শওকত, সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) খায়রুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশ, পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর ডিজিএম স ম মিজানুর রহমান, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি শ্রীমৎ বিপস্সী মহাথেরো, শ্রীপুর আমুচিয়া শাক্যমুণি বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পরমানন্দ থেরো, কধুরখীল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সত্যানন্দ থেরো,
বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি লায়ন দুলাল কান্তি বড়ুয়া।
বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পুর্ণিমা সুষ্ঠু ভাবে সুসম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রবীণ সাংঘিক ব্যাক্তিত্ব শ্রীমৎ জিনানন্দ মহাস্থবির, পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক প্রাণোতোষ বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়াসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট