1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত

বোয়ালখালীতে বোতলজাত সয়াবিন তেলের ওজন কম থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে বোতলজাত সয়াবিন তেলের পরিমাণ কম থাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে সটকে পড়েন।

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার জোটপুকুর পাড় ও কানুনগোপাড়ায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

অভিযানে একটি মুদির দোকানে বোতলজাত সয়াবিন তেলে প্রতি লিটারে ১২০ মিলিলিটার কম পাওয়া যায়। সংশ্লিষ্ট দোকান থেকে ৩৬ লিটার তেল জব্দ করে দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পৃথক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা কানুনগোপাড়া ও জোটপুকুর পাড় বাজারে অভিযান চালিয়ে আরও দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেন। ‘গৃহিনী’ ও ‘চাঁদনী’ ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলে প্রতি লিটারে ১২০ মিলিলিটার কম থাকায় দুই দোকান মালিককে অর্থদণ্ড দেওয়া হয় এবং ২৭ লিটার তেল জব্দ করা হয়।

জব্দকৃত তেল পরবর্তীতে সুলভ মূল্যে বিক্রি করা হবে বলে জানিয়েছেন প্রশাসন। এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট