1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মীসম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৬৫৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

যেখানেই দুর্বৃত্তপনা দেখবেন, তৎক্ষণাৎ এদের প্রতিরোধ করতে হবে। আমরা কথা দিচ্ছি, বিদ্যমান প্রশাসনকে এ বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত আছি বলে জানান বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরের নায়েবে আমির শাহজাহান চৌধুরী।

শনিবার(১৭আগস্ট) সকালে বোয়ালখালী উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মীসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দলের নেতা-কর্মীদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, এখন থেকে যেখানে মানুষের বিপন্ন হওয়ার আশঙ্কা আছে, সেখানে জামায়াতের নেতা-কর্মীরা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকেন।

বাংলাদেশ জামায়াত ইসলামীর বোয়ালখালী উপজেলা সভাপতি ডা. খোরশেদুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাম উদ্দীন ইয়াছিনের পরিচালনায় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ বদরুল, সহ সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, সাবেক আমীর অধ্যাপক জাফর ছাদেক, নায়েবে আমীর ডা. আবু নাছের, বোয়ালখালী পৌরসভার নায়েবে আমীর মোহাম্মদ হারুন, উপজেলা জামায়াতের সাবেক সভাপতি অধ্যাপক শওকত ওসমান চৌধুরী, মোহাম্মদ হোছাইন, সাইদুল হক প্রমুখ।

সম্মেলনে শেষে মিছিল নিয়ে উপজেলা সদরের সড়ক প্রদক্ষিণ করে সংগঠনটির নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট