1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

বোয়ালখালীতে বরযাত্রীবাহী টুকটুকি উল্টে যুবক গুরুতর আহত

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের বরযাত্রীবাহী টুকটুকি টেম্পো উল্টে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর মল্লাপাড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. রাসেল (২৬)। তিনি বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী এলাকার টইন্নের বাড়ির আবদুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বরযাত্রী সেজে দুপুরের খাবার শেষে বাড়ি ফেরার পথে টুকটুকি টেম্পোটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রাসেল গুরুতর আহত হন। অন্য বরযাত্রীরা সামান্য আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

দুর্ঘটনার পর রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সে করে সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের বড় ভাই মো. সোহেল জানান, দুর্ঘটনায় রাসেলের একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সচালক সোহাগ জানান, আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা ছাড়াই সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট