1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

বোয়ালখালীতে বন্য হাতির হামলায় আশঙ্কাজনক এক যুবক

  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৪৬৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালীতে বন্য হাতির হামলায় মো.সাইফুদ্দিন(৩৬) নামের এক বাক-প্রতিবন্ধী যুবক গুরুতর আহত হয়েছেন।

আহত সাইফুদ্দিন আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ করলডেঙ্গা বখতিয়ার পাড়ার আবদুর রাজ্জাকের ছেলে। তার এক ছেলে রয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকাল ৮ টার দিকে উপজেলার করলডেঙ্গা পাহাড়ের মইতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.হামিদুল হক মান্নান বলেন, সাইফু্দ্দিন পেশায় একজন দিনমজুর। শনিবার সকালে প্রতিদিনের ন্যায় পাহাড়ে কাজে গিয়েছিল সে। সেখানেই বন্য হাতির সামনে পড়লে হামলার শিকার হয় সাইফুদ্দিন। এছাড়া বন্য হাতির পাল ক্ষেত ফসলের ব্যাপক ক্ষতি সাধন করেছে।

বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য মো.শহীদুল আলম বলেন, সাইফুদ্দিনের শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাঁচার সম্ভাবনা কম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট