1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

বোয়ালখালীতে পুকুরে বিষ আড়াই লাখ টাকা ক্ষতি

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী গ্রামের একটি পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুকুরে সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। ফলে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মাছচাষীর।

শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার বৈলতলী হযরত গাজী মো.শরীফ (রহ.) মাজারের পাশের পুকুরটিতে মরা মাছ ভাসতে দেখে স্থানীয়রা বিষ প্রয়োগের বিষয়টি জানতে পারেন।

স্থানীয়রা জানান, পুকুরটি প্রবাসী মো. আলম দিদার সিআইপি গত বছর ৩ লাখ টাকায় ৫ বছরের জন্য খাজনায় নিয়েছেন। এরমধ্যে তিনি ৮০ হাজার টাকার মাছের পোনাও ছেড়েছিলেন।

আলম দিদার বলেন, গত শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়েছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট