1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

বোয়ালখালীতে দুই সপ্তাহেও খোঁজ মেলেনি কিশোরের

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে দুই সপ্তাহেও খোঁজ মেলেনি অনিরুদ্ধ দে (১৫) নামের এক কিশোরের।

মঙ্গলবার (৫ আগস্ট) নিখোঁজ অনিরুদ্রের মা সুপ্রিয়া মজুমদার এ বিষয়ে বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন।

অনিরুদ্ধ উপজেলার সারোতলী ইউনিয়নের ছনদণ্ডী বণিক পাড়ার প্রবাসী মিঠু দে’র ছেলে। সে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির (ভোকেশনাল) ছাত্র।

অনিরুদ্ধ গত ২০ জুলাই বিকেল ৩টার দিকে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

তার মা সুপ্রিয়া মজুমদার বলেন, ১৭ দিন পার হয়ে গেলেও অনিরুদ্ধ ঘরে ফিরে আসেনি। এর আগে সে একবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলো। পরে জানতে পারি সে পৌর সদরের একটি চায়ের দোকানে কাজ করছিলো। সেই কারণে ভেবে ছিলাম সে ফিরে আসবে। কিছু এবার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সে আসেনি।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “নিখোঁজ কিশোরের মা থানায় ডায়েরি করেছেন। পুলিশ এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট