1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী

বোয়ালখালীতে দাম বেশি নেওয়ায় মাংস বিক্রেতাকে জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালী পৌর সদরের যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন। এ সময় গরুর মাংসের দাম বেশি নেওয়ায় এক বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ মার্চ) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।

সম্মিলিত এ অভিযানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার, বোয়ালখালী সেনা ক্যাম্পের সদস্যরা ও পুলিশের একটি টিম।

ইউএনও মো.রহমত উল্লাহ বলেন, পৌর সদরের যানজট নিরসনে উপজেলা প্রশাসন সম্মিলিতভাবে অভিযান চালানো হয়েছে। এতে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসা ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সাথে ব্যবসায়ীদের ও ক্রেতা সাধারণকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া সড়ক যানজটমুক্ত রাখতে যত্রতত্র পার্কিং না করার জন্য চালকদের বলা হয়েছে।

এ সময় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় ও ৪টি পৃথক মামলায় ৪জনকে ১৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট