1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক

বোয়ালখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চার যুবককে কুপিয়ে জখম

  • প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিনা গাজীর মাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চার যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
২৭ মার্চ, সোমবার রাত ১০টায় এঘটনা ঘটেছে।

দূর্বৃত্তদের হামলায় আহত রিপন (২৪),  জিসান (২৫), রিমন (২০) ও রুবেল (২১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে রিপন ও জিসানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.ওহিউদ্দিন সুমন। তিনি বলেন আহত এই দুইজনের মুখে ও হাতে কাটা জখম রয়েছে।

আহতরা জানান, তাদের দোকানে ইফতার বিক্রি সময় এক টেম্পু চালক দোকানের সামনে গাড়ি রাখে। এ নিয়ে ওই টেম্পু চালকের সাথে বাগবিতণ্ডা হয় সন্ধ্যায়। এরপর তারাবির নামাজ চলাকালীন সময়ে ওই টেম্পু চালক ২৫-৩০ জন লোক নিয়ে এসে হামলা চালায়। তাদের হাতে লাঠি, লোহার রড ও কিরিচ ছিলো।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোকানের সামনে সড়কে গাড়ি রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়েছিলো দোকানদার ও টেম্পু চালকের সাথে। ওই ঘটনার জের ধরে কধুরখীল বেপারীপাড়ার রানার নেতৃত্বে জুয়েল, শাহেদুল ইসলাম আনন্দ, রিয়াদ,সাজ্জাদ,লিটন সহ ২৫-৩০ জন এসে অতর্কিত হামলা করে। এতে জিসান, রিপন, রিমন, রুবেল আহত হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে শাহেদুল ইসলাম আনন্দ নামের একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে মামলা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট