1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত দুই

  • প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৬১ বার পড়া হয়েছে

বোয়ালখালী  প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালীতে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজনের প্রাণহানি।

সোমবার (২২ এপ্রিল) বোয়ালখালী আরকান সড়কের রায়খালী এরিনা ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে যায়। তবে, ট্রাক ও সিএনজিটি জব্দ করেছে থানা পুলিশ।

নিহতরা হলেন- অটোরিকশা চালক দেলোয়ার হোসেন (৩০) ও অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী মিজানুর রহমান (৩২)।

স্থানীয়রা জানান, নগরীর লালখান বাজার এলাকা থেকে অটোরিকশা করে গোমদন্ডী ফুলতল মাছের আড়তে মাছ নিতে আসছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান। আরকান সড়কের রায়খালীর পুল এলাকায় বালুবাহী ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক দেলোয়ার হোসেন মারা যান। এরপর গুরুতর আহত মাছ ব্যবসায়ী মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা আকতার তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। পরে, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, নিহত অটোরিকশা চালক দেলোয়ার হোসেন চাঁদপুর জেলার কচুয়া বেরকোঠা গ্রামের মকবুল হোসেনের ছেলে। বর্তমানে সে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় থাকতেন। মিজানুর রহমান নগরীর লালখান বাজার এলাকার আবদুস সাত্তারের ছেলে। সে পেশায় মাছ ব্যবসায়ী ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট