1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী

বোয়ালখালীতে টেম্পোর ধাক্কায় এক ভ্যানচালক গুরুতর আহত

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত টেম্পোর ধাক্কায় মোহাম্মদ রফিক (৬৫) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী হযরত আয়েশা মাদ্রাসার সামনে কানুনগোপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

আহত রফিক বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মীর পাড়ার জসিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেম্পোটি যাত্রী নিয়ে দ্রুত গতিতে উপজেলা সদরের দিকে যাওয়ার পথে মাদ্রাসার সামনে একটি প্যাডেলচালিত ভ্যান গাড়িকে ধাক্কা দিলে চালক রফিক সড়কে ছিটকে পড়ে আহত হয়েছেন। ঘটনার পর টেম্পোচালক গাড়ি রেখে পালিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ জানান, ভ্যানচালক মাথায় আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট