1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

বোয়ালখালীতে জায়গা বিরোধের হামলায় একই পরিবারের চারজন আহত

  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালীতে জায়গার বিরোধে একই পরিবারের চারজনকে পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। এই ঘটনায় নুরুল ইসলাম (৫৫) ও ইকবাল হোসেন (৪৫) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।

গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী তুলাতল সুবেদার বাড়িতে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে দুর্বৃত্তরা মারামারিতে জড়ায়।

এতে আহত হন গৃহবধূ নয়ন মনি (৩৫),  তাঁর স্বামী মো.কাইসার (৪০), শ্বশুর হাজী জাফর আহম্মেদ (৮০) ও শাশুড়ী নুর জাহান বেগম (৬৫)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে মঙ্গলবার রাতে গৃহবধূ নয়ন মনি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

নয়ন মনি বলেন, আসামীদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘ ধরে বিরোধ চলে আসছিলো। এনিয়ে আদালতেও মামলা রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও গতকাল মঙ্গলবার তারা সংঘবদ্ধ হয়ে আমাদের বসতবাড়ি দখল করার ভাঙচুর ও লুটপাট শুরু করে। এতে বাধা দিলে আমাদের লোহার রড ও লাঠি দিয়ে মারধর করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। দুইজনে গ্রেপ্তার করে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট