1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

বোয়ালখালীতে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে  অবহিত করণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম উপলক্ষে  চট্টগ্রামের বোয়ালখালীতে অবহিতকরণ ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৩ জুন) সকালে জাতীয় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. প্রতীক সেন।
এস এম জিহাদ বাবলুর সঞ্চালনায় ৫ দিনব্যাপী এ কর্মসূচীর উপর জনসচেতনতা বৃদ্ধি ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ, শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী ডা. মাসুদ আলম, ডা. ওহীউদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান মো হামিদুল হক মন্নান, সাংবাদিক সিরাজুল ইসলাম, দেবাশীষ বড়ুয়া রাজু, থানার সেকেন্ড অফিসার আবু মুসা, স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখার ফিল্ড সুপারভাইজার মীর ইমতিয়াজ উদ্দিন ও মো. হাসান তাসাউর।
বক্তারা বলেন মরণঘাতী ভাইরাসজনিত রোগের মধ্যে জলাতঙ্ক অন্যতম। দেশকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আওতায় জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচী সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ  সুপারভাইজার মো. আলতাফ হোসেন, খেলনা রাণী দত্ত, নেভী ঘোষ,রুমী সুলতানা, ফেরদৌস বেগম,বদরুন্নেসা  মালতিপ্রভা সিংহ,অনুশ্রী দে ও চুমকি দাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট