1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৫৩১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় শাহানা সুলতানা রিমু (৩৮) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে গৃহবধূর স্বামীর বাড়িতে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রিমুর মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন।

শাহানা সুলতানা রিমু বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী চৌধুরীপাড়ার তাহের মাস্টার বাড়ির প্রবাসী মোহাম্মদ মুছার স্ত্রী ও  একই এলাকার বীর মুক্তিযোদ্ধা মুছা চৌধুরীর মেয়ে।

সানজিদা ইসলাম বর্ষা ও হিমায়িত ইসলাম রাহাত নামে শাহানা সুলতানা রিমুর এক ছেলে-মেয়ে রয়েছে।

শাহানা সুলতানা রিমুর ছোট ভাই বাবর জানান, ভাগিনা- ভাগ্নী পড়তে গেলে বোন রুমের দরজা বন্ধ করে রুমে ঢুকে। এরপর সবাই ডাকাডাকি করলে সাড়া না দিলে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থা পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে ৫ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. ইসমাইল হোসেন আবু জানান, ছেলে-মেয়েরা কোচিং-এ গেলে নিজ রুমে রিমু গলায় ওরনা পেঁচিয়ে নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। রিমু পারিবারিক কলহের জের ধরে অভিমানে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, “খবর পেয়ে মহিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট