1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

বোয়ালখালীতে গরু চোর সন্দেহে গণপিটুনি

  • প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৫১০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে গরু চোর সন্দেহে ৫ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (৯ ডিসেম্বর) ভোরে উপজেলার আমুচিয়া ইউনিয়নে এসব যুবককে ধাওয়া দিয়ে আটক করা হয়।

গণপিটুনিতে আহতরা হলো- শাকপুরা ইউনিয়নের ঘোষখীল গ্রামের মো. জামালের ছেলে ইমরান হোসেন বিজয় (২০) ও একই গ্রামের চৌকিদার মো. শহীদ হাসানের ছেলে ইবনুর হাসান (২১), পশ্চিম শাকপুরা ৬ নম্বর ওয়ার্ডের জাফর আহমদের ছেলে মো. জাবেদ হোসেন (৩২), একই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. লেদু মাঝির ছেলে মো. লিটন (৩১) এবং পশ্চিম গোমদণ্ডীর মো. ইউনুচের ছেলে মো. আসাদ (২৫)।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন।

রাতে জ্যৈষ্ঠপুরা এলাকায় এক দল চোর ওই গ্রামের এক গৃহস্থের বাড়িতে গরু চুরি করতে যায়। এসময় গোয়াল ঘরের তালা কাটতে গিয়ে এক পর্যায়ে গরুর মালিক টের পেয়ে বের হলে চোরের দল দুইটি সিএনজি অটোরিকশাযোগে জঙ্গল আমুচিয়ার দিকে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পাহারা দিয়ে ৫জন যুবক সহ একটি সিএনজি আটকে উত্তেজিত জনতা সকলকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। অন্য সিএনজি অটোরিকশাটি পালিয়ে যায়। তারা লাইট নিভিয়ে দিয়ে অটোরিকশা চালাচ্ছিল।

স্থানীয় কৃষক আবু তালেব বলেন, প্রায় সময় বোয়ালখালীর বিভিন্ন স্থান থেকে গরু চুরি হওয়ায় ঘটনা ঘটায় স্থানীয়রা মিলে রাত জেগে গোয়ালঘর পাহারা দিতে হচ্ছে। তাই এলাকার মানুষ  সজাগ থাকায় গরু নিয়ে যেতে পারেনি চোরেরদল।

বোয়ালখালী থানার উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রফিকুল ইসলাম বলেন, চোরদের স্থানীয়রা আটকে উত্তম-মধ্যম দিয়ে খবর দিলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক দিয়ে আদালতে প্রেরণ করি। তবে তাদের কাছে কোনোকিছু পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট