1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মসজিদ–মন্দিরের পর বোয়ালখালীতে এবার আওয়ামী লীগ নেতার ঘরে দুর্ধর্ষ চুরি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি

বোয়ালখালীতে খেলাঘরের আলোর মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে অনুষ্ঠিত হয়েছে খেলাঘরের আলোর মিছিল।

মঙ্গলবার (২৫মার্চ) সন্ধ্যায় মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে শেষ হয়। সেখানে মোমবাতি  প্রজ্জলন করেন খেলাঘরের সদস্যরা।

আলোর মিছিলে শিশু হত্যা, নির্যাতন বন্ধসহ,’গাজায় শিশু মরে জাতি সংঘ কি করে?’ সহ বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে খেলাঘর উপজেলার সভাপতি আবুল ফজল বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক কানাই দাশ, কৃষক সমিতি উপজেলার সভাপতি সেহাব উদ্দিন সাইফু, ক্ষেতমজুর সমিতি উপজেলার সভাপতি শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,মশিক্ষক নেতা আমির হোসেন, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন, খেলাঘর সংগঠক যুথিকা দে, জান্নাতুল ফেরদৌস, রাজিয়া সুলতানা, প্রজ্ঞা বড়ুয়া প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের রাতটি ছিল ভয়াবহতম একটি রাত। মানব ইতিহাসের জঘন্যতম গণহত্যায় সেই কালরাতে বর্বর পাকিস্তানি বাহিনী  মেতেছিল উল্লাসে। ঢাকা শহর হয়েছিল ধ্বংসস্তুপ।
‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানি  সেনাবাহিনী পরিচালিত পরিকল্পিত গণহত্যার মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চে বাঙালির জাতীয়তাবাদী, স্বাধিকার আন্দোলনকে সশস্ত্র হামলার মাধ্যমে দমন করতে  চেয়েছিল তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট