1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে খাজা গরীবে নেওয়াজের ওরশ শরীফ সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালীতে পূর্ব গোমদন্ডী বুড়িপুকুর পাড়স্থ সিএনজি চালক, ব্যবসায়ী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) স্মরণে আতায়ে রাসুল খাজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন চিশতী আজমীরী এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রেললাইন সংলগ্ন মাঠে খাজা গরীবে নেওয়াজ ভক্ত ও ওরশ কমিটির ব্যবস্থাপনায় সৈয়দ আজমের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মিজবাহ উদ্দীনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর বুড়া মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আব্দুল মোত্তালিব, প্রধান ওয়ায়েজ ছিলেন মুজাহীদ চৌধুরী পাড়া নতুন জামে মসজিদের খতিব হাফেজ কাজী মুহাম্মদ দিদারুল আলম আলকাদেরী, বিশেষ অতিথি ছিলেন শায়ের মুহাম্মদ আলী আজগর সাজ্জাদ প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, আল্লাহর আউলিয়ারা শান্তির মাধ্যমে ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাদের আদর্শ অনুসরণ করলে একে অপরের প্রতি ভ্রাতৃত্ব সৃষ্টি হবে।

শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট