1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক

বোয়ালখালীতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে ছাত্র সমাজ ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বিক্ষোভকারীরা ‘জিহাদ জিহাদ জিহাদ চাই’, ‘ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চায়’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘নেতানিয়াহুর গালে গালে জুতা মারো তালে তালে’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।

বিক্ষোভ শেষে সমাবেশে বক্তারা বলেন, “বিশ্ব বিবেক আজ নির্বিকার। যেখানে শিশু, নারী ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেখানে জাতিসংঘসহ বিশ্বের অন্যান্য দেশগুলি নিরব দর্শকের ভূমিকা পালন করছে।”

বক্তারা আরও বলেন, “ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইহুদিদের পণ্য বর্জনের আন্দোলনকে বেগবান করতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট