1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে আগুনে বই খাতা পুড়ে ছাই হয়ে যাওয়া শিক্ষার্থীর পাশে ইউএনও

  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার এসএসসি পরীক্ষার্থী ফায়জার জাহান আসফা বাবাকে হারিয়েছে ২০১৩ সালে। প্রবাসী শাহ আলম মেয়ে আসফাকে চিকিৎসক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু দুরারোগ্য ক্যান্সারের কাছে শাহ আলম হার মানলেও চাচাদের সহায়তায় আসফা পড়াশোনা চালিয়ে যাচ্ছে।
বাবার স্বপ্ন পূরণে বেঙ্গুরা কে.বি.কে আর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিবে আসফা। তবে গতকাল শনিবার (২৩ নভেম্বর) ভোর রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খুইল্যা মিয়া চৌধুরী বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে।
এতে আসফার বইখাতাসহ পুড়ে ছাই হয়ে যায় বসতঘর। প্রাণ নিয়ে এক কাপড়ে আসফারা কোনো রকমে প্রাণে বাঁচে। পুড়ে গেছে আসফার চাচাদেরও বসতঘর।
এ ভয়াবহ ঘটনায় সব হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়া আসফার পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা। তিনি গতকাল শনিবার বিকেলে আসফাসহ অগ্নি দুর্গত ৭ পরিবারের বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া ৯জন শিক্ষার্থীকে বই ও শিক্ষা সামগ্রী তুলে দিয়েছেন।
পড়াশোনা চালিয়ে নিতে অগ্নি দুগর্ত শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে ইউএনও বলেন, ‘ভেঙে পড়লে হবে না। নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘অগ্নি দুর্গত অসহায় পরিবারগুলোর পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।’
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক অগ্নি দুর্গত পরিবারের মাঝে চাল ও কম্বল বিতরণ করেন তিনি।
এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট