1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে আগুনে পুড়েছে ২৫ বসতঘর

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে ১১ পরিবারের ২৫ বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব আমুচিয়া নতুন বাজার এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আবু বক্কর ছিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুই ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের সাব-অফিসার সাইদুর রহমান। তিনি বলেন, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে ১১ পরিবারের ২৫টি কাঁচা ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় আমুচিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু জাফর বলেন, আগুনে খতিজা বেগম, মো. সেলিম উদ্দিন, মো. মোরশেদুল আলম, এরশাদুল আলম, জামশেদুল আলম, মনজুর ইসলাম, আবদুল আউয়াল, রবিউল হাসান, আব্দুর রহিম, আবু বক্কর সিদ্দিকী মো. ইউসুফ,খানিজ ফাতেমার বসতঘর পুড়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট