1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

বোয়ালখালীতে আওয়ামী লীগ নেতার তালাবদ্ধ ঘরে চুরি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪৫১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা আওয়ামী লীগ নেতা জিএস হাসানের ঘরে চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার পশ্চিম সারোয়াতলী গ্রামে ২ নম্বর ওয়ার্ডে মাওলানা ইসমাইল সাহেবের বাড়ীতে এ ঘটনা ঘটে।

চোরের দল ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে আলমিরা থাকা প্রায় নগদ ১লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ণের গয়না নিয়ে গেছে বলে জানিয়েছেন দেলোয়ার হোসেনের ছেলে মো. অমিত।

অমিত বলেন, ঘরে মা আর আমি থাকি। বুধবার হাসপাতালে ভর্তি থাকা মামাতো ভাইকে দেখতে শহরে গিয়েছিলাম। ঘরে কেউ ছিলেন না। রাত ৮টার দিকে বাড়িতে এসে এ ঘটনা জানতে পারি। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে জিএস হাসান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাকে গত ৭ মার্চ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছিলো।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, এই ধরণের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট