1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের শাহাদাত বার্ষিকী পালিত বিগত ১৭ বছর আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরা ভোট দিতে পারেননি-এরশাদ উল্লাহ সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন,

বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৮৮৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের মিলিটারি পুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে শাহ আমানত রেস্টুরেন্টের মো. ইসকান্দরকে ২০ হাজার টাকা এবং শাহগদী রেস্টুরেন্টের মো. নাজিম উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মোড়কজাত পণ্যে সঠিক লেবেল ও উপাদান তালিকা না থাকায় মোড়কজাত দ্রব্য (ব্যবহার বাধ্যতামূলক) আইন, ২০১০-এর ১৪ ধারায় মো. মোজাম্মেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট