1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুত ও মজুদের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, আয়োডিনবিহীন লবণ ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদের অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালীতে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ জুন) উপজেলার অলি বেকারী সংলগ্ন এলাকায় ও কানুনগোপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।

অভিযানে আল কুতুবিয়া নামক বেকারিকে ৫০ হাজার, কানুনগোপাড়া বাজারের মিলন সুইটসকে ৩০ হাজার এবং শুভ সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘বেকারিতে খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি উপেক্ষা, আয়োডিনবিহীন লবণ ব্যবহার, খাদ্যে ক্ষতিকর রঙের প্রয়োগ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদের মতো একাধিক অভিযোগের ভিত্তিতে এ জরিমানা করা হয়েছে।’

তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এই জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর টিটু কান্তি পাল ও বোয়ালখালী থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট