1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ৬ ছাগল সহ বসতঘর পুড়ে ছাই

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং ঘরে থাকা ছয়টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।

রবিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের গাজীর পাড়ায় নূর হোসেন বাবুর্চির বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মৃত নূর হোসেনের স্ত্রী লেদা বুড়ি ও তার দুই ছেলে বাড়ির বাইরে থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে তাদের ছয় কক্ষবিশিষ্ট বাঁশের বেড়া ও টিনের চালার ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ফিরোজ খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো ঘর আগুনে পুড়ে যায় এবং ঘরে থাকা ছয়টি ছাগলও মারা যায়।তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট