1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধশ্রমে লিও ক্লাব অফ অগ্রণী চট্টগ্রামের ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৪৮৩ বার পড়া হয়েছে

শুক্রবার ১৫ মার্চ চট্টগ্রাম নগরের অক্সিজেন শীতল ঝর্ণা আবাসিক এলাকায় বৃদ্ধশ্রম পরিদর্শন- বৃদ্ধ মা-বাবাদের জন্য বিভিন্ন আইটেমের নিত্যপণ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছে লিও ক্লাব অগ্রণী চট্টগ্রামের নেতৃবৃন্দরা। উক্ত খাদ্য সামগ্রী বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিহাবের সহ সভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের রিজীয়ন চেয়ারম্যান আলহাজ্ব হাজী দেলোয়ার হোসেন। বৃদ্ধাশ্রম শুভাকাঙ্ক্ষী পরামর্শক জিয়াবুল হোসেন তারেক স্বেচ্ছাসেবক ও মানবাধিকার সমাজকর্মী,

এতে আরো উপস্থিত ছিলেন লায়ন মির্জা আকবর চৌধুরী,লায়ন নেসার আহাম্মদ,লায়ন কামাল উদ্দিন,লায়ন মোখলেস,লায়ন সাইফুল আজম সেলিম, গ্লোবাল টিভি চট্টগ্রামের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী রাশেদ,লায়ন ক্লাব ও লিও ক্লাব অফ অগ্রণী অন্যান্য নেতৃবৃন্দ। পবিত্র রমাদান মুবারক মাসে বৃদ্ধাশ্রমে থাকা মা-বাবাদের জন্য উপহার সামগ্রী পেয়ে শুভেচ্ছা স্বাগতম জানান বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধশ্রমের পরিচালক মাওলানা গোলামুর রহমান রাব্বানী। হাজী দেলোয়ার হোসেন বলেন যে যার যার অবস্থান এবং দেশ-বিদেশ থাকা সমাজপতি এবং বৃত্তশালী ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি আরে বলেন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বৃদ্ধ মা বাবা পড়ে আছে তাদের সুস্বাস্থ্য কামনা করেন। মানবাধিকার সমাজকর্মী তারেক বলেন ভালো মানুষ ভালো দেশ দিনে দশবার ভাববো স্বনির্ভর হবে আগামীর বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট