1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত

বৃষ্টিই তুলে দিলেন সুপার এইটে, যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের বিদায়।

  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৪৭১ বার পড়া হয়েছে

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো প্রধান।
(ডেক্স রির্পোট)
ফ্লোরিডার লডারহিলে বৃষ্টি, বন্যার শঙ্কা আগে থেকেই ছিল। এর মধ্যেই এ মাঠে নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচটি বজ্রবৃষ্টিতে পণ্ড হয়েছে। আবহাওয়া এতটাই খারাপ ছিল যে সেন্ট্রাল বোয়ার্ড পার্কের মাঠ কাভারে ঢাকা থাকায় টস করাও সম্ভব হয়নি। খেলা না হওয়ায় ১২ জুন নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে লঙ্কানদের, তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘ডি’ থেকে সুপার এইটের দৌড় থেকেও কার্যত ছিটকে পড়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার দল।

একই দুর্ভাগ্যের শিকার হলো সাবেক বিশ্বকাপজয়ী ও গতবারের রানার্সআপ দল পাকিস্তানও। নিজেদের প্রথম ৩ ম্যাচের মধ্যে ২টি হেরে যাওয়ায় বাবর আজমরা লডারহিলে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন। গ্রুপ ‘এ’-এর পয়েন্ট তালিকার দুইয়ে থাকা যুক্তরাষ্ট্র জিতলেই পাকিস্তান বাদ—সমীকরণ ছিল এমন। ম্যাচ পরিত্যক্ত হলেও সুপার এইটের আশা শেষ হয়ে যেত পাকিস্তানের। হলোও তা-ই।
লডারহিলে প্রথমে ভেজা আউটফিল্ড ও পরে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত টসই হয়নি ম্যাচের। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডকে। তিন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার ও রিচার্ড কেটেলবরো দফায় দফায় মাঠ পরিদর্শনের পর গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। শেষ দফা মাঠ পরিদর্শনে ছিলেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথও।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট