1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

দেশের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী, দানবীর এবং আনোয়ারা উপজেলার মামুর খাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে দি একাডেমি অব হিস্ট্রি বাংলাদেশ (ইতিহাসের পাঠশালা)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইতিহাসের পাঠশালার পরিচালক ভাস্কর ডি কে দাশ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতিহাসের পাঠশালার পরিচালক ও সম্পাদক ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরদ-দীন, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, প্রবীণ সাংবাদিক সাইফুদ্দিন, বিশিষ্ট সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরীর সুযোগ্য সন্তান এম. নুরুল হুদা চৌধুরী, মো. ইয়াহিয়া খান কুতুবী, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা দেব প্রসাদ দেবু, প্রবীণ সাংবাদিক কামরুল হুদা, প্রবীণ গবেষক মোহাম্মদ হোসেন, কম্বাইন্ড হিউম্যান রাইট সাধারণ সম্পাদক বাবু বির্দশন বড়ুয়া, সাংবাদিক সুমন বড়ুয়া, সংগঠক স ম জিয়াউর রহমান, সাংস্কৃতিক সংগঠক সজল দাশ, সঙ্গীতশিল্পী হানিফ চৌধুরী, মুক্তিযোদ্ধার সন্তান এটিএম সেলিম, আলোকচিত্রী সাংবাদিক সমীরণ পাল, পরিবেশবাদী সংগঠক মাসুদ রানা, সাংস্কৃতিক সংগঠক কবি আসিফ ইকবাল, মুক্তিযোদ্ধার সন্তান এড. ইফতেখার হোসেন চৌধুরী, মোহাম্মদ হানিফ মান্নান, মোহাম্মদ মুদ্দাসসির হাসান, অমর কান্তি দত্ত, সোহেল তাজ, মো: নুরুল হোসেন চৌধুরী, ইজাজ চৌধুরী, দেলোয়ার হোসেন মানিক, মোহাম্মদ তারিফ হোসেন, মো. নাজমুল হক শামীম প্রমুখ। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরী ছিলেন একজন আলোকিত মানুষ, যিনি মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকার পাশাপাশি নিজ এলাকা আনোয়ারায় অনগ্রসর জাতিকে শিক্ষা বিস্তার ও সমাজকল্যাণে আজীবন অবদান রেখে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ও মানবিক উদ্যোগ আজও সমাজকে আলোকিত করে চলেছে। নতুন প্রজন্মের জন্য তাঁর জীবন ও আদর্শ অনুসরণীয়। সভায় অসহায়-অনাথ-দুস্থদের মাঝে রান্না করা খাদ্য ও নতুন বস্ত্র উপহার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট