1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবদুল হাকিমের ইন্তেকাল

  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৪২৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড বুলার তালুক নিবাসী বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব লায়ন রফিকুল ইসলামের পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল হাকিম আজ ভোর ৪টা ৪৫ মিনিটের সময় বার্ধক্য জনিত কারণে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনী আত্মীয স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ২৭ এপ্রিল (রবিবার) বাদে আসর সৈয়দ বুলার তালুক শাহী জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ:- সাবেক বিচারপতি আলহাজ্ব আব্দুস সালাম মামুন, এলডিপির নেতা মোতাহের মিয়া, চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাদাৎ হোসেন, বিএনপির নেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর, এলডিপির নেতা আলহাজ্ব আইনুল কবির, বিএনপির নেতা মাহমুদুর রহমান মাহাদু, থানা অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান, বিএনপির নেতা সিরাজুল ইসলাম, যুবদল নেতা মো. মহিউদ্দিন, মোরশেদুল আলম, আরিফুল ইসলামসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট