1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

বিশিষ্ট দানবীর হাজী রমিজ আহমেদ সওদাগরের ইন্তেকাল

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার
চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড বদুরপাড়ার বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, চন্দনাইশের কৃতি সন্তান দুবাই প্রবাসী আকতার হোসেন (সিআইপি) পিতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. সাহেদ হোসেনের পিতা এবং চন্দনাইশ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আ. ক. ম. মোজাম্মেল হকের শ্বশুর, বদুর পাড়া বদুমোল্লা শাহী জামে মসজিদের উপদেষ্টা, পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া চৌধুরী দিঘির পাড় শাহী জামে মসজিদের প্রতিষ্ঠাতা, কমিউনিটি পুলিশের সাবেক সংগঠক, বদুরপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক হাস্যোজ্জ্বল ব্যক্তি হাজী রমিজ আহমেদ সওদাগর (প্রকাশ রমিজ হাজী) গতকাল সকাল ৭টা ৩০ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইন্তেকালে তাঁহার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী,২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ঐদিন ২৪ নভেম্বর (সোমবার) রাত ১০টা ৩০ মিনিটে বদুর পাড়া বদুমোল্লা শাহী জামে মসজিদ মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ: বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মাদ্রাসার এতিমখানা ও মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদক, আলেম-ওলামা, সুশীল সমাজ, সাংবাদিক সহ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি
গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট