1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে রাঙ্গামাটি জেলা প্রশাসন কর্তৃক মানবিক সহায়তা প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৫৫০ বার পড়া হয়েছে

বিলাইছেিড় জেলা প্রশাসন রাঙ্গামাটি পার্বত্য জেলা কর্তৃক কেংরাছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নে বাজার প্রাঙ্গনে গতকালের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এতে মোট ৫০ পরিবারকে ৭ হাজার পাঁচশত টাকা ও ৩০ কেজি চাল হারে আর্থিক অনুদান (মানবিক সহায়তা) প্রদান করা হয়।
ত্রান বিতরণকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্যাহ আল মাহমুদ, বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, পিআইও মো: শামসুদ্দীন, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শাহীদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মহর আলীসহ স্থানীয় ব্যবসায়ীরা ও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, বর্তমানে গ্রীষ্মকাল, একদিকে প্রচন্ড গরম অন্যদিকে কাপ্তাই হ্রদে পানি নেই, দুর্গমতার কারনে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয় না, তাই আমাদের সকলকে সর্তকতা অবলম্বন করতে হবে।
উল্লেখ্য, এছাড়াও ক্ষতিগ্রস্ত মোট ৫০ পরিবারের জন্য জেলা প্রশাসন রাঙ্গামাটি পার্বত্য জেলার পক্ষ থেকে জনপ্রতি আরো ৩০ কেজি করে চাউল বরাদ্দ দেয়া হয়েছে। যা আগামীকাল ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পৌঁছে দেয়া হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট