1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বিদ্যালয়ের ভবন থেকে পড়ে বোয়ালখালীতে এক শিক্ষার্থী  আহত

  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৫৩২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে নিপা বিশ্বাস (১১) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুর ২টার দিকে বোয়ালখালী পৌরসভার গোমদন্ডী প্রবর্ত্তক হেম-পঙ্কজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
আহত শিক্ষার্থী নিপা পূর্ব গোমদণ্ডী ৪ নম্বর ওয়ার্ডের দত্তপাড়ার শ্যামল বিশ্বাসের মেয়ে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুপ্রিয়া বিশ্বাস জানান, দুপুরে টিফিন বিরতির সময় ৫ম শ্রেণির শিক্ষার্থী নিপা বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার বারান্দায় খেলছিল। এসময় সে বারান্দা থেকে পড়ে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চমেক হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। নিপা হাতে-পিঠে ও মাথায় আঘাত পেয়েছে।

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা.কান্তা অধিকারী।

প্রধান শিক্ষক লাকী শীল গত তিনদিন ধরে ছুটিতে রয়েছেন জানিয়ে বলেন, বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার বারান্দায় নিরাপত্তা রেলিংয়ের কাজ সম্পন্ন করেনি ঠিকাদার। ফলে এ দুর্ঘটনা ঘটলো। শিক্ষার্থী নিপা গত মাসে বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে ভর্তি হয়েছে। সে শান্ত স্বভাবের মেয়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট