1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

বিগত ১৭ বছর আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরা ভোট দিতে পারেননি-এরশাদ উল্লাহ

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ বলেছেন, গত ১৭ বছর আমরা কেউই ভোট দিতে পারিনি। এমন কি আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরাও ভোট দিতে পারেননি।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে পূর্ব কালুরঘাট বাদামতলে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে মজবুত করতে হলে বিচক্ষণতার সাথে ভোট প্রদান করতে হবে। যেহেতু একইদিনে সংস্কারের পক্ষেও ভোট গ্রহণ করা হবে।

এরপর তিনি গাড়ি বহর নিয়ে আরাকান সড়কে পেতন আউলিয়ার মাজার জিয়ারত করে পশ্চিম গোমদণ্ডী লালমতির বাপের মসজিদ এলাকায়, চরখিজিরপুর টেক্সঘর, পৌর সদর ও উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় অংশ নেন।

এসময় গাড়ি বহরে ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, বিএনপি নেতা শওকত আলম, হাজী ইসহাক চৌধুরী,  হামিদুল হক মান্নান, মেহেদী হাসান সুজন, শহীদুল্লাহ চৌধুরী, মোহাম্মদ আজগর, শওকত আলী, নুরুল করিম নুরু, আবু আকতার, সরোয়ার আলমগীর, লোকমান, পল্টু বড়ুয়া, মহসিন খোকন, সায়েম উদ্দীন টিটু, ইস্কান্দর, মো.লোকমান, জালাল উদ্দীন, জামাল উদ্দিন, ইউনূস, জাফর ইকবাল, একরামুল হক জিকু, ও আকরাম হোসেন দুলাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট