1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী  প্রতিনিধিঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের আত্মার মাগফেরাত কামনায় ও ইছালে সাওয়াবের উদ্দেশ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর চট্টগ্রামের বোয়ালখালী শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেটের আয়োজনে খতমে কোরআন ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

এতে বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেট মোতোয়াল্লি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী বলেন, আবদুল্লাহ আল নোমান শুধু একজন নেতা নন, তিনি আমাদের রাজনৈতিক শিক্ষক ছিলেন। তার আদর্শ, নেতৃত্ব এবং দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, শ্রীপুর বুড়া মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা শোয়াইব রেজা (মা.জি.আ)।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মোত্তালিব আল কাদেরী, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা হোসাইন আল কাদেরী, আহমদ নবী, মো. সাহেদ আলম চৌধুরী, মো. হোসেন চৌধুরী,  ডা. মো. সেলিম চৌধুরী ও মাসুদ আলম চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট