1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

বান্দরবানে অপহৃত ইটভাটা ম্যানেজার উদ্ধার, আটক-৩

  • প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩৩ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবানে অপহৃত ইটভাটার ম্যানেজার মো.ইউছুফ (৫০) কে উদ্ধার করেছে পুলিশ, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ যুবককে আটক করে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউপির ক্যামলং এলাকা থেকে মো.ইউছুফকে উদ্ধারের পরপরই অপহরণের অভিযোগে তিন যুবককে আটক করা হয়। আটকৃতরা হলো খাগড়াছড়ি জেলার বাসিন্দা মংখ্যাসিং মারমা (২৭), সানি মারমা (২৫) এবং ছালাউ মারমা (২৫)। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পলাতক মেদু মারমা (২৮) ও মংহ্লাচিং মারমা (২২) কে আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ক্যমলং এলাকার একটি চায়ের দোকানে অপরিচিত সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা, পরে তাকে জিজ্ঞাসাবাদে তাদের একটি দল ইটভাটার ম্যানেজার মো.ইউছুফকে অপহরণের ঘটনা স্বীকারের পর তার দেখানো স্থান থেকে অপহৃত মো.ইউছুফকে উদ্ধার করে পুলিশ। এসময় মংখ্যাসিং মারমা,সানি মারমা এবং ছালাউ মারমাকে পুলিশ আটক করে।
এদিকে পুলিশের অভিযানে আরো ২জন আসামী পালিয়ে গেলে তাদের আটকে মাঠে নেমেছে পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, অপহরণকারীদের কবল থেকে ইটভাটার ম্যানেজার মো.ইউছুফকে সুস্থভাবে ফেরত আনা হয়েছে এবং এই ঘটনায় জড়িত থাকার অপরাধে ৩জন অপহরণকারীকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত: মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) রাত ৯টায় বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মাহাবুব ব্রাদার্স ব্রিক ফিল্ড এলাকা থেকে অস্ত্রের মুখে মো.ইউসুফ নামে ইটভাটার এক ম্যানেজারকে অপহরণ করে কয়েকজন যুবক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট