1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

বাকলিয়া থানাধীন গুরুত্বপূর্ণ ১৭ নং সড়ক দখল করতে মরিয়া সন্ত্রাসী বাহিনী।

  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৩৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ থেকে নিউমার্কেট পর্যন্ত চলাচলের একমাত্র মাধ্যম ম্যাক্সজিমা অটোটেম্পু লাইনটি দখলের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চালকরা। অভিযোগের সুত্রে জানা যায়, সরকার পতনের পর বহিরাগত সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে ১৭ নং রোড ম্যাক্সজিমা অটোটেম্পু লাইনটি দখল করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে সন্ত্রাসী বাহিনী। তবে যারা এই লাইন দখলের চেষ্টা করছে তারা পরিবহণের কেউ নয়। চালকরা জানান, গত ৫ ই আগস্ট সরকার পতনের পর কিছু সন্ত্রাসী বাহিনী ১৭ নং রোড ম্যাক্সজিমা অটোটেম্পু লাইনে এসে চালকদের মারধর ও চাঁদা দাবি সহ বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে দফায় দফায় লাইন দখল করার চেষ্টা করে। বিগত সময়ে ও ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁদাবাজি করতে আসছিলো, কিন্তু আমাদের শ্রমিক সংগঠনের সাধারন সম্পাদকের জন্য তারা ব্যার্থ হয়েছে। সাধারণ সম্পাদক জানে আলম আমাদের সকল বিপদ আপদে তিনি ছুটে যান। এই সন্ত্রাসী বাহিনী আমাদের শ্রমিক সংগঠনের নেত্ববৃন্দদের নিয়ে নানা মিথ্যা অপ্রচার সহ বিভিন্ন হুমকি দিয়ে আসছে। গত কিছুদিন আগেও অনেক গাড়ী ভাংচুর করে সন্ত্রাসী বাহিনীর লোকজন।

এই বিষয়ে চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন সভাপতি জাহেদ হোসেন ও সাধারণ সম্পাদক জানে আলমের সাথে কথা বললে তারা জানান, আমি ৪ বারের শ্রমিকদের ভোটে নির্বাচিত সাধারন সম্পাদক। এই দীর্ঘ সময়ে দ্বায়িত্ব পালনকালে কখনো সন্ত্রাসীদের সাথে আপোস করি নাই। এইখানে একটা সময় মোবাইল ছিনতাই থেকে শুরু করে নানান অপকর্মের প্রতিবাদ করেছি। আমার সর্বোচ্চ চেষ্টায় ও প্রসাশনের সহযোগিতায় তাদের কে উচ্ছেদ করেছি। আমার প্রতিবাদের তোপের মুখে পড়ে আমাকে নানাভাবে হেনস্তা ও ষড়যন্ত্র করে যাচ্ছে। এইসব সন্ত্রাসীদের কারনে যে কোন সময় বন্ধ হয়ে যেতে লাইনটি। তাই আমি এই বহিরাগত সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায়নে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

অন্যদিকে যাত্রীরা জানান, নতুন ব্রিজ থেকে নিউমার্কেট পর্যন্ত চলাচলরত যাত্রীরা বলছেন, নিয়ম মেনে ও আগের মত ভাড়া নিচ্ছে ম্যাক্সজিমা অটোটেম্পুর চালকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট