1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হলেন ডুলাহাজারার অসিম কুমার মোহন্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৪৩৭ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা অসিম কুমার মোহন্ত। কেন্দ্রীয় উপ-কমিটিতে তাকে সদস্য নির্বাচিত করায় ডুলাহাজারা বাসীর পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত মঙ্গলবার (১৩ মার্চ) ঢাকা কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দী ও সদস্য সচিব এডভোকেট সিরাজুল মোস্তফা স্বাক্ষরিত ১৯০ জনের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ডুলাহাজারার কৃতিসন্তান অসিম কুমার মোহন্তকে উক্ত কমিটিতে সদস্য পদে নির্বাচিত করায় তাকে অভিনন্দন জানিয়েছেন, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, মোঃ ইসহাক সহ ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামিল হোছাইন, সিনিয়র সহ-সভাপতি কলিম উল্লাহ কলি, সম্পাদক মনছুর আলম ও ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলামসহ ডুলাহাজার ইউনিয়নের সর্বস্থরের আমজনতা কেন্দ্রীয় নির্বাচন মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট