1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

বাংলাদেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীক শিল্প প্রতিষ্ঠান মানবিক এস আলম গ্রুপ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৭৯৯ বার পড়া হয়েছে

[চট্টগ্রাম প্রতিনিধি ]

১৩২০ মেগাওয়াটের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রের আলো দিয়ে দেশের মানুষকে আলোকিত করছে এস. আলম গ্রুপ।

দেশ যখন বিদ্যুৎ সংকটে অন্ধকারে ছিল তখন ১৩২০ মেগাওয়াটের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রের আলো দিয়ে দেশের মানুষকে আলোকিত করেছে এস. আলম গ্রুপ।

এস. আলম গ্রুপ দেশের বাহির থেকে সবচেয়ে বেশি খাদ্যপণ্য আমদানি করে দেশের মানুষের দৈনন্দিন খাদ্যের চাহিদা পূরন করছে।

এস. আলম গ্রুপ ৮০’র দশক থেকে ব্যবসা করছে খাদ্যপন্য উৎপাদন,খাদ্যপন্য আমদানি,ট্রেডিং,সিমেন্ট,ট্যাংক টার্মিনাল,ইস্পাত,টিন,হ্যাচারি,শিপিং, রিয়েল এস্টেট,বিদ্যুত,গ্যাস, পরিবহন,মিডিয়া,টেক্সটাইল,
গার্মেন্টস সহ বহু শিল্পকারখানার মাধ্যমে।

তাদের ব্যাংক ব্যবসা শুরু ৯০’র দশক থেকে। এস. আলম গ্রুপের ৭টা ব্যাংক, এটা দীর্ঘদিনের ব্যবসায়িক সফলতা ও ব্যবসায়িক দূরদর্শিতার কারনে। এগুলো পানের দোকান নয় যে হুট করে একটা ডেস্ক নিয়ে রাস্তার পাশে বসে গেলাম।
এস. আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে লক্ষাধিক কর্মী চাকরি করে। বেকারত্ব দূরীকরনে এস. আলম গ্রুপের ভূমিকা দেশের মানুষের অজানা নয়।

করোনাকালীন সময়ে এস. আলম গ্রুপ শতকোটি টাকা ব্যয় করেছিল এই সংকট নিরসনে যা দেশের মানুষের অজানা নয়। পেয়াজ, চিনি সহ দেশে বহুবার খাদ্যপন্য সংকটে তড়িৎ এসব আমদানি করে সংকট সৃষ্টি হতে দেয়নি এস. আলম গ্রুপ। গত রমজানে চিনি, পেয়াজ সহ দেশের মোট আমদানির ৫০% খাদ্যপন্য আমদানি করে সংকট সৃষ্টি হতে দেয়নি এস. আলম গ্রুপ।

মাননীয় প্রধানমন্ত্রীর গৃহায়ন প্রকল্পে কোটি কোটি টাকা অনুদান সহ বহু দরিদ্র পরিবারকে পাকা ঘর নির্মান করে দেয় এস. আলম গ্রুপ।
হজ্জ পালন করানো,ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত দান অনুদান, নীরবে যাকাত প্রদানসহ দেশ ও মানবতার কল্যানে বিশাল অবদান রেখে এস. আলম গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব সাইফুল আলম মাসুদ সাহেব নিজের সম্মানের যে ভিত গড়েছেন তা কারো মিথ্যাচারে বিন্দুমাত্র নষ্ট হবেনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট