1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষপূতি উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯৯ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য উৎসবের মধ্যদিয়ে বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষপূতি উদযাপন করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ২৬তম বর্ষপূতি উদযাপন এর শুভ সুচনা করা হয়।
পরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং বান্দরবান রিজিয়নের উদ্যোগে একটি সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজারমাঠে গিয়ে সমবেত হয়।
বর্ণিল পোষাকে পার্বত্য এলাকার ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায় ও বাঙ্গালীরা ব্যানার এবং ফেষ্টুন নিয়ে এ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
পরে রাজারমাঠে এক আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান সেনা রি জিয়ন কমান্ডার ব্রিগে ডিয়ার জেনা রেল গোলাম মহিউদ্দিন আহমেদ।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী মুহাম্মদ মাসুম বিল্লাহ, পুলিশ সুপার সৈকত শাহীন, পৌরসভার মেয়র মো.সামসুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য লক্ষীপদ দাশ সহ প্রমুখ।
এদিকে শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে রাজার মাঠে বান্দরবান স্বাস্থ্য বিভাগ এবং সেনাবাহিনীর ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর আয়োজনে গরিব ও অসহায়দের বিনামুল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি দুস্থদের শীতবস্ত্র বিতরণ, প্রীতি হ্যান্ডবল ও ফুটবল প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচীর আয়োজন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সেনাবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট