1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ

বরিশালে ইউনিয়ন অফ এসএসসি ১৯৯৪ বাংলাদেশ গ্রুপের ২য় মিলন মেলা

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৭৪২ বার পড়া হয়েছে

সামাজিক সংগঠন ইউনিয়ন অফ এসএসসি ১৯৯৪ বাংলাদেশের ২য় মিলন মেলা বরিশালে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর সাউথ কিং রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এই মিলন মেলায় উপস্থিত ছিলেন ইউনিয়ন অফ এসএসসি ৯৪ বাংলাদেশ এর প্রধান সমন্বয় লায়ন এস এম আমিনুর ইসলাম রানা, উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম, গ্রুপের ফাউন্ডার ও নির্বাহী সদস্য, মোঃ শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, মোমিনুল ইসলাম, গ্রুপের বরিশালের জেলা গভর্নর জাকির হোসেন, ঝালকাঠি জেলা গভর্নর মইনুল হোসেন উজ্জল, বরগুনা জেলা গভর্নর রিয়াজ পিরোজপুরের জেলা গভর্নর আমিনুর রহমান, ভোলা জেলা গভর্নর মনিরসহ সারাদেশ থেকে অংশ নেয়া বন্ধুরা। দিনভর এ আয়োজন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত, কেক কাটার মধ্যে দিনে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সদস্য ও সদস্য পরিবারের সদস্যরা মেতে ছিল সাংস্কৃতিক বিভিন্ন আয়োজনে।

এর আগে হোটেল স্যান্ডি, কুয়াকাটা এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে নগরীর বিএফজি রেষ্টুরেন্টে। দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল সেন্ডি কুয়াকাটা এর চেয়ারম্যান নাক, কান গলা বিশেষজ্ঞ ডা. শরিফুল ইসলাম রুমেন, উপদেষ্ঠা শহিদুল ইসলাম, পরিচালক তানভির আরমান খান, ওবায়দুল হক, আকবর কবিরসহ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট