1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন “শিখর”

  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

সম্প্রতি ফেনি-নোয়াখালীতে সৃষ্ট বন্যায় সহযোগিতা হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন শিখর।পহেলা সেপ্টেম্বর ফেনীর লালপোল এলাকা ও নোয়াখালী বেগমগঞ্জ এর আলাইয়া পুর গ্রামে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও পাঁচশতাধিক মানুষের মাঝে বিশুদ্ধ পানি খাবার স্যালাইন সহ নতুন জামা কাপড় বিতরণ করা হয়।

এছাড়া DRC এর ফিল্ড হাসপাতালের জন্য প্রায় অর্ধ লক্ষ  টাকার ঔষধ ও স্যানেটারি ন্যাপকিন প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন শিখর এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: মাসুদুর রহমান ও যুগ্ম প্রতিষ্ঠান ও টীম শিখর এর সমন্বয়ক জিহাদ সামির এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত সেবা কার্যক্রমে আরও অংশগ্রহণ করেন, সংগঠনের সাবেক সভাপতি আব্দুস সামাদ রিফাত ও রাজিব হোসেন রিফাত, সাধারণ সম্পাদক মেহেরাজ আলী মুন্না, সদস্য টিটু, সাজ্জাদ, আমির, রাকিব ও ফুয়াদ।

উল্লেক্ষ্য, “মানবতার টানে,বন্যার্তদের প্রাণে” এ শ্লোগানে উত্তর বঙ্গে বন্যার্তদের সহযোগিতা করতে মো: মাসুদুর রহমান এর উদ্দ্যোগে জয়ন্ত বড়ুয়া ও জিহাদ সামির এর সম্মেলিত প্রচেষ্টায় ২০১৭ সালের ২০ আগষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন শিখর প্রতিষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট