1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

ফেরিঘাটে বেইলি ব্রিজে ফের টেম্পোর ধাক্কায় আহত একজন

  • প্রকাশিত: বুধবার, ৮ মে, ২০২৪
  • ৪২০ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

কর্ণফুলী নদীর কালুরঘাট পশ্চিম প্রান্তের ফেরিঘাটের বেইলি ব্রিজে টেম্পোর ধাক্কায় পা ভাঙল মো. গফুর (৫৫) নামের একব্যক্তির।

বুধবার (৮ মে) সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে। আহত গফুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি পটিয়া উপজেলায়।

ফেরি পরিচালনাকারী সাইদুর রহমান বলেন, সকাল ৭টার দিকে একব্যক্তি ফেরি থেকে পাড়ের দিকে যাচ্ছিল। এ সময় বেইলি ব্রিজে একটি টেম্পো তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি এবং তার বাম পা ভেঙে যায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. নুরুল আলম আশেক বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ফেরিঘাটে টেম্পোর ধাক্কায় আহত গফুরকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার বাড়ি পটিয়া উপজেলায়।

এর আগে ২৯ এপ্রিল সকাল ১০টার দিকে কর্ণফুলী নদীর কালুরঘাট পূর্ব প্রান্তের ফেরিঘাটের বেইলি ব্রিজে অটোটেম্পোর ধাক্কায় ফাতেমা তুজ জোহরা (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট