1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ফুটপাত দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৭০২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালীতে ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১০ মামলায় ২৫ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় মোজাফ্ফর হোসেনকে (৩৬) ৮ হাজার টাকা, আকতার হোসেনকে (৪৫) ২ হাজার টাকা, এস এস কুতুব উদ্দিনকে (২২) ৫ হাজার টাকা এবং মো. ইব্রাহিমকে (৩২) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার সকালে উপজেলা সদর ও গোমদণ্ডী ফুলতল এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

এদিকে বিকেলে পৌর সদর এলাকায় ফুটপাত দখল করে অস্থায়ী ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ অনুযায়ী ৬ জনকে ৫,২০০টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো আলাউদ্দিন।

 

জনস্বার্থে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট