1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

ফটিকছড়িতে সিমস্ প্রকল্পের ভবিষ্যৎ কর্ম-কৌশল শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৫২১ বার পড়া হয়েছে

রাজীব নাথ
চট্রগ্রাম মহানগর
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’র আয়োজনে সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার ১৪ নং নানুপুর ইউনিয়নের নানুপুর স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে সিমস্ প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যৎ কর্ম-কৌশল শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নং নানুপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান মহোদয়ের সভাপতিত্বে অনুষ্টিত সভায় সেশন পরিচালনা করেন প্রত্যাশী সিমস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনি (সূফি মনি) ও সঞ্চালনা করেন প্রত্যাশী সিমস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুমন কান্তি নাথ। সভায় বক্তব্য রাখেন, ১৪ নং নানুপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান, ইউনিয়ন পরিষদ সচিব মেজবাহ উদ্দিন, ইউপি সদস্য মোঃ আয়ুব আলী, তৌহিদুল আলম, জসিম উদ্দিন, জিএমসি সদস্য আবুল বশর, স্যোসাল মোবালাইজার সৈয়দা জান্নাতুল মাওয়া, বক্তারা বলেন বৈধভাবে বিদেশ গমন, বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ এবং এ সংক্রান্ত বিদ্যমান সরকারি সুবিধাগুলো জানাতে এলাকায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করছে সিমস্ প্রকল্প। এখন আমাদের কাজ হচ্ছে বিদেশ যাওয়ার পূর্বে দক্ষতা অর্জনে সরকারি টিটিসিগুলোতে বিদ্যমান প্রশিক্ষণ গ্রহনে উদ্বুদ্ধ করা, প্রতারণার স্বীকার ব্যক্তিদের আইনি সহায়তার মাধ্যমে সামাজিক সুরক্ষা দেয়া। দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানানো। নিরাপদ অভিবাসন নিয়ে সিমস্ প্রকল্পের কার্যক্রম পরিচালনার মাধ্যমে অত্র ইউনিয়ন এর সাফল্যের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে প্রবাসীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন।এ সময় স্থানীয় সরকার প্রতিনিধিগণ, জিএমসি সদস্য, মাইগ্রেশন ফোরাম সদস্যগণ, লোকাল লিডার, সাব-এজেন্ট ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট