1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

প্রয়াত সুবেদার মেজর (অব:) বাংলাদেশ রাইফেলস নুরুল ইসলামের ১৪তম মৃত্যুবার্ষিকী পালন

  • প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৬৯২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:- ১৯৫০ সালে তৎকালীন চন্দনাইশ উপজেলার মধ্যম চন্দনাইশ বর্তমান পৌরসভা ৭নং ওয়ার্ডের মুন্সি আব্দুর রহমান চৌধুরীর বাড়িতে সুবেদার মেজর (অব:) বাংলাদেশ রাইফেলস নুরুল ইসলাম জন্মগ্রহণ করেন।

পিতার নাম ই,পি আর মরহুম মফজল আহমেদ, এবং মাতার নাম আয়েশা খাতুন পরিবারে তিনি বড় সন্তান।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার কর্মস্থল ছিল চট্টগ্রাম হালিশহরে। চাকরি জীবনে বিভিন্ন ব্যাটেলিয়ানে তার কর্মস্থল ছিল।
যথাক্রমে, ১ রাইফেলস, ২ রাইফেলস, ৩ রাইফেলস, ৪ রাইফেলস সর্বশেষ ৩৭ রাইফেলস ব্যাটেলিয়ান চাকরি কালীন সময়ে তিনি ১ লাইবেয়েশন স্টার, ২ ভিক্টরি মেডেল,৩ কনস্টিটিউশন মেডেল ৪ নিরাপত্তা পদক, ৫ সংসদ নির্বাচন ৯১,৬ অপারেশন দাবানল,৭ দ্বিশত বর্ষপূর্তি, এবং ৮ সিলভার জুবলি পদকসহ বিভিন্ন পদকে ভূষিত হন। তার জেসিও নাম্বার ৩৫৪২।
২০০৭সালে বান্দরবান বলিপাড়া (৩৭ ব্যাটেলিয়ান) তিনি চাকরি থেকে অবসর নেন,এবং ২০০৯সালে ২৬ আগষ্ট (৫৯) বছর বয়সে এ মহান ব্যক্তি নিজ গ্রামে ইন্তেকাল করেন।
তিনি স্ত্রী, ২ পুত্র,৩ কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে যান।

উল্লেখ্য প্রতি বছরের ন্যায় ২৬ আগষ্ট (শনিবার) তাহার নিজ বাড়িতে খতমে কোরআন, মিলাদ, জিয়ারত ও ফাতেহা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট