1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

প্রবীণ আলেম  মাওলানা আব্দুল করিম আলকাদেরী’র ইন্তেকাল

  • প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৫২৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) এর প্রধান খাদেম হযরত মাওলানা এছলাছুর রহমান আলকাদেরী(রহ.) এর মেঝ সন্তান ও শ্রীপুর -খরণদ্বীপ ইউনিয়নের আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল করিম আল ক্বাদেরী শুক্রবার(৫ জুলাই)  রাত পৌনে নয়টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার(৬ জুলাই) সকাল ১১টায় শ্রীপুর দরবার দিঘির পাড় ঈদগাঁ ময়দানে তাঁর বড় ছেলে মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব আল কাদেরীর ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে তার স্মৃতিচারণ করেন অসংখ্য আলেম ওলামা বিভিন্ন দরবারের আওলাদগন।

জানাজায় আলহাজ্ব মাওলানা আব্দুল করিম আল ক্বাদেরীর দীর্ঘ কর্মজীবনের সহকর্মী, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী অংশগ্রহণ করেন। তারা বলেন, আলহাজ্ব মাওলানা আব্দুল করিম আল ক্বাদেরীর নবীর প্রতি প্রেম ভালোবাসা ও সুন্নিয়তের প্রতি একনিষ্ঠতা মানুষের কাছাকাছি নিয়ে গিয়ে ছিল। সুন্নীয়ত তথা বোয়ালখালীর মানুষ তার এই অপূরণীয় অভাব পূরণ করতে পারবে না।

জানাজা শেষে সামাজিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

আলহাজ্ব মাওলানা আব্দুল করিম আল ক্বাদেরী জীবদ্দশায় নৌপথে জশনে জুলুছ ও নগরের বাংলাবাজার খাজা আজমেরী সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট