1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

প্রত্যাশীর উদ্যোগে ফটিকছড়িতে নিরাপদ অভিবাসন বিষয়ক সভা

  • প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭৫ বার পড়া হয়েছে

[রাজীব নাথ]

নিরাপদ অভিবাসনের লক্ষ্যে স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন “সিমস প্রকল্প”-এর উদ্যোগে আজ ফটিকছড়িতে স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে দিনব্যাপী ”নিরাপদ অভিবাসন বিষয়ক ফলোআপ সভা” আজ ১৮ সেপ্টেম্বর, ২০২৩ইং বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা মহিলা-ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার ও ভাইস-চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মীর মোঃ নুরুল হুদা প্রমূখ। সভায় সংস্থা ও প্রকল্প কার্যক্রম বিষয়ে সার্বিক আলোচনা করেন প্রত্যাশী ‘সিমস’ প্রকল্প-এর প্রজেক্ট ম্যানেজার জনাব বশির আহম্মদ মনি (সূফি মনি)।
এ সময় অতিথিবর্গ অভিবাসি শ্রমিক ও তাদের পরিবারের জন্য বাস্তবায়নাধীন সিমস প্রকল্প কার্যক্রমের ভূঁয়শী প্রশংসা করেন ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আলোচকবৃন্দ নিরাপদ অভিবাসন নিশ্চিত করণে সরকারি বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করেন। তারা বলেন- মানুষ জেনে, শুনে, বুঝে ও দক্ষ হয়ে বিদেশ গেলে সফলতা অবশ্যম্ভাবী। এ সময় বক্তারা বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের এবং সমাজ সচেতনতায় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা আরো বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা তথ্য আপা, ইউনিয়ন সচিব ও সদস্য/সদস্যাবর্গ, গণমাধ্যম কর্মীবৃন্দ সহ সিমস প্রকল্পের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন সেশন পরিচালনা করেন সিমস প্রকল্পের প্রজেক্ট অফিসার আরিফুল ইসলাম ও এস এম জোবায়ের। অনুষ্টান সমন্বয় করেন প্রকল্পের ফটিকছড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা কো-অর্ডিনেটর সুমন কান্তি নাথ। ডকুমেন্টশনে সহযোগিতা করেন প্রকল্পের ট্রেইনার মোঃ আলী আজগর, মিনহাজুল আলম, সৈয়দা জান্নাতুল মাওয়া প্রমূখ। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত সিম্স প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট