1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

পুলিশের সাইরেন বাজিয়ে পলাশবাড়ীতে ঘুমন্ত নারী-শিশুর উপর হামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৫৯৩ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে পুলিশের সাইরেন বাজিয়ে গভীর রাতে ঘুমন্ত নারী ও শিশুর ওপর হামলায় কমপক্ষে ৬ জন আহত হয়েছে। ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি।

ঘটানাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ৫নং মহদীপুর ইউপির পার্বতীপুর গ্রামের ঠুটিয়াপুকুর বাজার নামক এলাকায়।

সরেজমিনে প্রকাশ,উপজেলার মহদীপুর ইউপির পার্বতীপুর গ্রামের মৃত খাজা মিয়ার ছেলে হারুন অর-রশিদের সাথে একই গ্রামের শেফাউল চৌধুরী তার ছেলে শিহাব ও সোহেব মিয়ার সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত ২ টার দিকে শেফাউল চৌধুরীর ছেলে শিহাব ও সোহেবের নেতৃত্বে ২৫/৩০ জনের একদল সশস্ত্র লোকজন পুলিশের সাইরেন বাজিয়ে প্রতিপক্ষ হারুন অর-রশিদের বসত বাড়িতে ঘুমন্ত মানুষের উপরে অর্তকিত হামলা,লুটপাট ও ব্যাপক ভাংচুর চালায়।

এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মহদীপুর গ্রামের মৃত খাজা মিয়ার ছেলে আব্দুল হামিদ, তার স্ত্রী হামিদা বেগম, হাবিবুরের স্ত্রী রুবিনা আক্তার, হামিদ মিয়ার স্ত্রী রুকছানা বেগম,হারুন অর-রশিদের স্ত্রী হাওয়া বেগম ও খাজা মিয়ার ছেলে হারুন মিয়া। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।√#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট