1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

পীর আল্লামা  মুফতি আবদুর রহীম আলকাদেরী (রহ.)’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে শাহ মাবুদিয়া দরবার শরীফের উদ্যোগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও পীর আল্লামা অধ্যক্ষ মুফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদরাসা ময়দানে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লামা মুফতি আবদুর রহীম আলকাদেরী (রহ.) ছিলেন একজন ইসলামী ত্বরিকত চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। তিনি মুরীদ ও আশেকীনদের আত্মশুদ্ধির পথ দেখিয়ে গেছেন।

দরবারের শাহজাদা আল্লামা আবদুল করিম আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব আল্লামা মোহাম্মদ সৈয়দুল হক আনছারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল আলম,
নিকাহ্ রেজিস্ট্রার ও সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, মাওলানা আবদুল কুদ্দুস আলকাদেরী, মাওলানা আলহাজ্ব মাহবুবুল আলম কাদেরী, মাওলানা নুরুল ইসলাম রহিমী, মাওলানা নজির আহমদ,  মাষ্টার ছাবের আহমদ,  মাওলানা ইমাম উদ্দিন রহিমী, মাওলানা রুহুল আমিন রহিমী, মোহাম্মদ ইউনুচ কাদেরী প্রমূখ। ।

শেষে দরবার শাহ মাবুদিয়া রহিমীয়ার ছোট ছাহেবজাদা সৈয়দ মোহাম্মদ আবদুল ওয়াহেদ শিহাব কাদেরীর পরিচালনায় কিয়াম ও মিলাদ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট