1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

পীরজাদা সৈয়দ মাহবুব উল্লাহ আকবরী আর নেই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৫০৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

দরবার-এ গাউছে হাওলার পীরজাদা সৈয়দ মাহবুব উল্লাহ আকবরী আর নেই।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) পৌনে ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পীরজাদা সৈয়দ মাহবুব উল্লাহ আকবরী চট্টগ্রামের বোয়ালখালী দরবার-এ গাউছে হাওলার অন্যতম সাধক ও প্রাণপুরুষ হযরত শাহসুফি মাওলানা সৈয়দ আব্দুল কুদ্দুছ হাওলাপুরী (রহ.) এর পঞ্চম শাহজাদা।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ পুত্র, ৪ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তবে স্ত্রী ও বড় পুত্র সৈয়দ মুহাম্মদ ফরহাদ আকবরী তাঁর আগে ইন্তেকাল করেন।

শুক্রবার জুমার নামাজের পর দরবার-এ গাউছে হাওলা শাহী ময়দানে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে বলে জানান পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী।

তাঁর মৃত্যুতে দরবার-এ গাউছে হাওলার পীর-গদিনশিন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী, ৬নং পোপাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম জসিম উদ্দীন, আহলা দরবার শরীফের শাহজাদা মুফতি সৈয়দ মুহাম্মদ মাঈনুল ইসলাম জুনায়েদ সহ ইউপি সদস্য মুহাম্মদ মামুন গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট