1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

পারিবারিক কলহের জের চট্টগ্রামের চন্দনাইশ হাশিমপুরে গৃহবধুকে জ্বলসে দিয়ে হত্যা, পাষন্ড স্বামী আটক

  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর এলাকায় স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে স্বামীর নিক্ষেপ করা অকটেনের আগুনে জ্বলসে গিয়ে নিহত হয়েছে ২ সন্তানের জননী গৃহবধু নাজমা আকতার (৩০)।
গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশ দক্ষিণ হাশিমপুরের আবদুল জব্বারের স্ত্রী নাজমা আকতার রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল। পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে ঝগড়ার এক পর্যায়ে স্বামী আবদুল জব্বার তার ঘরে থাকা প্লাষ্টিকের বোতলে রাখা অকটেন স্ত্রীর গায়ের দিকে নিক্ষেপ করে। এ সময় চুলার আগুন হঠাৎ করে নাজমার গায়ে লেগে শরীরের বিভিন্ন অংশ জ্বলসে যায়। তাকে মুমুর্ষ অবস্থায় চন্দনাইশের দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাতে নাজমা মারা যায়। এ ব্যাপারে তার ভাই মো. তারেক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ মাত্র ৬ ঘন্টার মধ্যে দুর্ঘম পাহাড়ি এলাকা ধোপাছড়ি থেকে পাষন্ড স্বামী আবদুল জব্বারকে আটক করে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট